跳至内容

某些服务的强制性BIN

2026年6月28日
AccuVaTax Consulting

নতুন ভ্যাট আইন সংশোধন: 

কিছু গুরুত্বপূর্ণ সেবার জন্য এখন বাধ্যতামূলক BIN প্রয়োজন !!

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৪ সংশোধন করে নতুন উপ-ধারা (৩) সংযোজন করা হয়েছে। এর ফলে নিম্নোক্ত ক্ষেত্রে ব্যবসায় শনাক্তকরণ সংখ্যা (BIN) বা তালিকাভুক্তির প্রমাণক বাধ্যতামূলকভাবে উপস্থাপন করতে হবে—

ব্যাংক, NBFI বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব বা STD হিসাব খোলার ও পরিচালনার ক্ষেত্রে।

ব্যাংক, NBFI বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের ক্ষেত্রে।

ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে।

Mobile Financial Services (MFS)-এর Merchant Account খোলার ক্ষেত্রে।

বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়নের ক্ষেত্রে।

কোনো প্রতিষ্ঠানের নামে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ গ্রহণের ক্ষেত্রে।

BRTA থেকে ব্যবসা প্রতিষ্ঠানের নামে যানবাহনের রেজিস্ট্রেশন গ্রহণের ক্ষেত্রে।

Summary তাই যারা ব্যবসা পরিচালনা করছেন বা নতুন ব্যবসা শুরু করতে চান, তাদের জন্য BIN নিবন্ধন ও প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।Start writing here...

AccuVaTax Consulting 2026年6月28日
分析这篇文章
我们的博客
存档